অ্যাপল ইস্যুতে উদ্বিগ্ন হোয়াটসঅ্যাপ প্রধান

৭ আগষ্ট, ২০২১ ১৬:০০  
কিছুদিন আগেই নতুন আইওএস আপডেট এনে ফেসবুকের ব্যবসা কাঠামোতে আঘাত হেনেছে অ্যাপল। এবার ব্যবহারকারীর আইক্লাউড ফটোতে কোনো শিশু নিপীড়নের ছবি রয়েছে কি না তা শনাক্ত করতে আনতে নতুন সফটওয়্যার। অ্যাপলের নতুন সফটওয়্যার আপডেটের এই পরিকল্পনা বিষয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করেছেন ফেসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট। এক টুইটে থ্রেডে ক্যাথকার্ট মন্তব্য করেছেন, এটি “অ্যাপলের তৈরি ও পরিচালিত নজরদারি প্রক্রিয়া যা খুব সহজেই তারা বা সরকার নিয়ন্ত্রণ করতে চায় এমন ব্যক্তিগত যে কোনো কনটেন্ট স্ক্যানে ব্যবহার করা যাবে”। এ ধরনের প্রক্রিয়া চীন বা অন্যান্য রাষ্ট্র কীভাবে কাজে লাগাবে এবং স্পাইওয়্যার প্রতিষ্ঠানগুলো কীভাবে অপব্যবহার করবে সে বিষয়েও প্রশ্নও তুলেছেন তিনি। ক্যাথকার্টের এ ব্যাখ্যা অবশ্য মানতে রাজি হয়নি মার্কিন প্রযুক্তি জায়ান্ট। অ্যাপল জানিয়েছে, প্রক্রিয়াটিকে শুধু ‘ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন’ (এনসিএমইসি) এবং অন্যা্ন্য সংস্থার দেওয়া “পরিচিত” ছবির ডেটাবেজে কাজ করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রক্রিয়াটিকে আইওএস –এর ভেতরে যোগ করে দেওয়ায় আঞ্চলিকভাবে-নির্দিষ্ট পন্থায় এটি কাজ করতে পারবে না। আর ব্যবহারকারীরা চাইলে আইক্লাউড ফটোস নিষ্ক্রিয় করে রাখতে পারবেন।